Saturday, March 10, 2012

Laden


লাদেনের স্ত্রীদের মুক্তি দাবিতে তালেবানের হুমকি

অনলাইন ডেস্ক | তারিখ: ১০-০৩-২০১২
আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের আটক তিন স্ত্রীকে মুক্তি দেওয়া না হলে সরকার, পুলিশ ও সামরিক কর্মকর্তাদের ওপর হামলার হুমকি দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। টিটিপির মুখপাত্র এহসানুল্লাহ এহসান গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন।
টিটিপি মুখপাত্র বলেন, ‘ওসামা বিন লাদেনের স্ত্রীদের অতিসত্বর মুক্তি দেওয়া না হলে তাঁদের বিচারের সঙ্গে সংশ্লিষ্ট বিচারক, আইনজীবী ও নিরাপত্তা কর্মীদের ওপর আমরা হামলা চালাব।’
এহসানুল্লাহ এহসান আরও বলেন, ‘আমরা দেশ জুড়ে নিরাপত্তা বাহিনী ও সরকার সংশ্লিষ্টদের ওপর আত্মঘাতী বোমা হামলা চালাব।’
পাকিস্তানে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগে ওসামা বিন লাদেনের তিন স্ত্রীর বিরুদ্ধে বিচার শুরুর ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। তবে কোন আদালতে তাঁদের বিচার চলছে বা অভিযোগ প্রমাণিত হলে তাঁদের কী ধরনের শাস্তি হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

1 comment: