ঠাকুরগাঁও অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ
এইচএসবিসি
ও প্রথম আলোর উদ্যোগে ভাষা প্রতিযোগ-২০১২ ঠাকুরগাঁও অঞ্চলের উৎসব আজ
শনিবার। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ে এই প্রতিযোগিতা শুরু হবে সকাল
নয়টায়।
ঠাকুরগাঁও অঞ্চলের প্রতিযোগিতায় দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও ঠাকুরগাঁও জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থী চারটি বিভাগে নাম নিবন্ধন করেছে। এরই মধ্যে প্রতিযোগিতার সব প্রস্তুতি শেষ হয়েছে। সকাল সাড়ে আটটার মধ্যে নিবন্ধিত শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে।
অনুষ্ঠান উদ্বোধন করার কথা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামানের। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজম, এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা সেলিম চৌধুরী, প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ রাশেদ ও ভাষা প্রতিযোগের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মনজুরের। ভাষা প্রতিযোগে সার্বিক সহযোগিতায় রয়েছেন প্রথম আলোর ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুরা।

No comments:
Post a Comment